ভর্তিকৃত ছাত্রীদের করণীয় ও বর্জনীয় কাজের রূপরেখা (নিয়মাবলী)

 জামি’আ আরবিয়া লিল বানাত (আলীনগর মহিলা মাদরাসা) কর্তৃক

১৪৪৪/৪৫ হিজরি মোতাবেক ২০২২/২৩ইং শিক্ষাবর্ষে ভর্তিকৃত ছাত্রীদের করণীয় ও বর্জনীয় কাজের রূপরেখা


১। দরস/ক্লাস আরম্ভ হওয়ার কমপক্ষে ১৫মিনিট পূর্বে জামি’আয় উপস্থিত হতে হবে।
২। নির্ধারীত সময়ের পর কাউকে ক্লাস রূমে প্রবেশ করতে দেয়া হবেনা।
৩। সকল ছাত্রী প্রতি দিন নির্ধারীত সময়ে প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। অসুস্থতা জনিত কারণে আসতে না পারলে চিকিৎসার প্রমাণ/ মেডিক্যাল সার্টিফিকেটসহ দরখাস্ত দিতে হবে।
৪। জামি’আর নির্ধারীত পোষাক (ইউনিফরম) পরে আসতে হবে। বড় মেয়েদের ফুল পর্দা অর্থাৎ ফুল নেকাবওয়ালা বোরকা, হাতে পায়ে মোজা পরিধান করে জামি’আয় আসতে হবে।
৫। প্রত্যেক ছাত্রী ক্লাসে বসার পূর্বে অব্যশই বই, খাতা , কলম ইত্যাদী নিয়ে আসতে হবে।
৬। ক্লাস চলা কালিন সময়ে নিজ ক্লাসের স্থান ব্যতীত অন্য ক্লাসে যাওয়া যাবেনা। বা কথা বলা যাবেনা ।
৭। ক্লাস চলা কালিন সময়ে কাউকে বাহিরে যেতে দেয়া হবে না। বা গার্ডিয়ানদের সাথে সাক্ষাৎ করা যাবে না।
৮। সর্বদা সুন্নতী পোষাক পরিধান করতে হবে।
৯। নিয়মীত তাকরারে অংশ গ্রহন ক্লাসের অন্তর্ভুক্ত।
১০। প্রতি দিন বাড়ীর কাজ (হোম ওয়ার্ক) সম্পন্ন করে আসতে হবে।
১১। সর্বদা গার্ডিয়ানের তত্বাবধানে জামি’আয় আসতে হবে। পথি মধ্যে কোন প্রকার দূর্ঘটনার শিকার হলে জামি’আ কর্তৃপক্ষ দায়ী থাকবে  না।
১২। জামি’আয় যাতায়াতের সময় কোন স্থানে দাঁড়ানো বা কারো সাথে কথা বলা যাবে না।
১৩। জামি’আর সুনাম নষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না।
১৪। যে কোন প্রয়োজন, সমস্যা শিক্ষিকাদের জানাতে হবে।
১৫। শতকরা ৯০% ক্লাশে উপস্থিত হতে হবে, অন্যথায় পরীক্ষায় অংশ গ্রহন করতে পারবেনা।
১৬। বিশেষ প্রয়োজনে ছুটির জন্য আবেদন করা যাবে, যুক্তিসঙ্গত হলে ছুটি মঞ্জুর করা হবে।
১৭। ছুটি ব্যতীত এক/ দুইদিন অনুপস্থিত থাকলে অবশ্যই তাকে শিক্ষা সচিব (নাযিম) এর নিকট যুক্তি সঙ্গত কারণ দর্শিয়ে ছুটি মঞ্জুরীর মাধ্যমে ক্লাসে বসতে হবে। ছুটি ব্যতীত একাধারে দুই সপ্তাহ অনুপস্থিত থাকলে জামি’আ হতে নাম কাটা যাবে।
১৮। মোবাইলের মাধ্যমে ছুটি চাওয়া যাবে না।
১৯। কোন ছাত্রী মোবাইল সেট নিয়ে জামি’আয় আসবে না। অতীব জরুরী প্রয়োজনে ফোন করতে হলে প্রতিষ্ঠানের অফিসে যোগাযোগ করবে।
২০। ক্লাসে এসে ২/১ পিরিয়ড পরে কোন কারণে বাসায় চলে যেতে হলে অভিভাবকের স্বাক্ষরিত চিঠি ও শ্রেণী শিক্ষিকার সুপারিশসহ মুহতামিম/ নাযিমের অনুমতি নিতে হবে।
২১। শ্রেণী পরীক্ষা/ স্পট টেষ্টে অনুপস্থিত থাকলে পরীক্ষার নম্বর কাটা ছাড়াও উপস্থিতি কাটা হবে।
২২। ব্যাগে পড়াশোনার সামগ্রী ছাড়া কোন প্রকার অপ্রাসঙ্গিক বইপত্র ইত্যাদি রাখবে না।
২৩। জুস/ পানীয়ের বোতল/ কৌটা, চায়ের ডিসপোসাল কাপ, খাবারের উচ্ছিষ্টাংশ ইত্যাদি যত্রতত্র ফেলবে না, ওয়েস্ট বাস্কেটে ফেলতে হবে।

মন্তব্যসমূহ